1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল

রিপোর্টার
  • সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ সময়

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা।

আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এছাড়া বৈঠকে ব্যবসা, বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে বলে দুই পক্ষ থেকেই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আগামীতে বাংলাদেশে যে সরকারই রাষ্ট্রক্ষমতায় আসুক সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভুটান। বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে ভুটানের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun