1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ

রিপোর্টার
  • সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৬৪ সময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পৈত্রিক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশে দোকান নির্মাণের পর সেই সম্পত্তি দখল নিতে আপন ভাইদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন এক বোন। শুধু দখলচেষ্টাই নয়, দোকানের তালা ভেঙে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আপন বোন মমতাজ বেগম।

শনিবার বিকেলে দর্শনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

মমতাজ বেগম জানান, দক্ষিণ চাদপুর মৌজার ৩৯৭ নং খতিয়ানের ৫৫৮০ নং দাগে অবস্থিত পৈত্রিক জমির তিনি ও তার ভাইয়েরা বৈধ ওয়ারিশ। প্রায় এক বছর আগে ওয়ারিশদের সম্মতিতে সেনাক্যাম্পে বৈঠকের মাধ্যমে স্ট্যাম্পে স্বাক্ষর করে জমির অবস্থান ও হিস্যা নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি ও তার ভাই মিজানুর রহমান নিজেদের অংশে একটি পাকা দোকান নির্মাণ করেন। নির্মাণকালে কোনো পক্ষ থেকেই আপত্তি তোলা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

কিন্তু দোকান নির্মাণ শেষ হওয়ার পরই তার আপন দুই ভাই  সাজেদুর রহমান বাবু ও  সাইফুর রহমান রোকন জোরপূর্বক দোকানের দখল নেওয়ার চেষ্টা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। 

বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে পরবর্তীতে সামাজিক সমাধানের লক্ষ্যে দর্শনা থানায় একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাকে অশালীন আচরণের শিকার হতে হয় এবং একপর্যায়ে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।

তিনি আরও জানান, নতুন ব্যবসা শুরু করার জন্য দোকানে প্রায় ১০ লক্ষ টাকার ইলেকট্রনিক পণ্য মজুদ করা হয়। কিন্তু গত ২২ মার্চ ২০২৬ তারিখ ভোরে, মানুষের অগোচরে অভিযুক্তরা কয়েকজন সহযোগী নিয়ে দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানে নতুন তালা লাগিয়ে দেয়।

মমতাজ বেগমের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়া ও কু-পরামর্শ রয়েছে, যার কারণে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, ঘটনার পর থেকে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একজন নারী হিসেবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচার পাওয়া নিয়েও শঙ্কিত।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun