1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

কড়াইল বস্তিতে আগুন

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৪ সময়

পানির স্বল্পতায় খাল থেকে জেনারেটর দিয়ে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে। পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন নেভাতে মোট ১৬টি ইউনিট কাজ করছে।

পানি স্বল্পতার কারণে বস্তির ঝিলপাড় খালে জেনারেটর লাগিয়ে পানি দিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার ফাইটাররা জানান, যানজটের কারণে পানির গাড়ি অনেক দূরে রয়েছে। এ কারণে যে গাড়িগুলো কাছাকাছি আসতে পেরেছিল সেগুলোর পানি শেষ হয়ে যায়। এ কারণে খাল থেকে জেনারেটর লাগিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, খালের পাড়ে তিনটি জেনারেটর লাগানো হয়েছে। তিনটি জেনারেটর দিয়ে একাধিক পানির পাইপ লাগানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। জাগো নিউজকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

রাশেদ বিন খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া যানজটের কারণে এখনো পথে রয়েছে চারটি ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun