1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হবে : পুলিশ সুপার নরসিংদী

রিপোর্টার
  • সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ সময়

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলাকে একটি নিরাপদ, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল্লাহ্ আল ফারুক।
নরসিংদীকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

জেলার আইন-শৃঙ্খলার উন্নতি লক্ষ্যে পুলিশ সুপার জানান, সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা জেলা পুলিশের আইন-শৃঙ্খলার উন্নয়নে বড় ধরনের সহায়তা করতে পারেন।” তিনি আশ্বস্ত করেন, পুলিশের কাজে সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হবে।

তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনও প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ দমন করা হবে কঠোর হস্তে।

মতবিনিময় সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: কল্লিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার, ডিএসবির ডি.আই.ও -১, সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীসহ নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত এই পুলিশ সুপার এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun