1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ খবর:
চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু  সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মৌলিক গবেষণায় আত্মনিয়োগে বিজ্ঞানীদের প্রতি আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নবাগত জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

আমন মৌসুমে ব্রি উৎপাদিত ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করা হবে

রিপোর্টার
  • সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪ সময়

আসন্ন আমন মৌসুম উপলক্ষে ব্রি উৎপাদিত ব্রিডার বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সিড (জিআরএস) বিভাগের উদ্যোগে এ কর্মর্সূচির উদ্বোধন করা হয়। 

ব্রি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন ব্রি’র গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং প্রশাসন ও সাধারণ সেবা পরিচালক ড. আমিনুল ইসলাম।

জিআরএস বিভাগের তথ্য অনুযায়ী, আমন-২০২৬ মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) দেশের মোট ৪৬৫টি সরকারি ও বেসরকারি বীজ ডিলারের মধ্যে সর্বমোট ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করা হবে।

বিতরণকৃত এই উচ্চমানসম্পন্ন ব্রিডার বীজ ব্যবহার করে বীজ ডিলাররা মাঠ পর্যায়ে আমন মৌসুমের ‘ফাউন্ডেশন বীজ’ (ভিত্তি বীজ) উৎপাদন করবেন।

সংস্থাটি জানায়, মোট বরাদ্দের মধ্যে ব্রি ইতোমধ্যে বিএডিসি-কে ৪২ টন ব্রিডার বীজ সরবরাহ করেছে। অবশিষ্ট ৫৫ টন বীজ দেশের ৪৬৪টি নিবন্ধিত বেসরকারি বীজ ডিলারের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। ব্রি’র এই ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত নিরবিছন্নভাবে চলবে।

জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর তেলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মনজুরুল কাদের, ব্রি পরিচালনা পর্ষদের সদস্য মো. গোলাম সোবহানী এবং ব্রি বিজ্ঞানী সমিতির সদস্য সচিব ড. মোহাম্মদ হাবিবুর রহমান মুকুল।

অনুষ্ঠানে ব্রি’র বিভিন্ন বিভাগের প্রধান এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিআরএস বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবনা সৈয়দ মো. হারুনুর রশীদ।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উন্নতমানের বীজের বিকল্প নেই। ব্রি’র উৎপাদিত এই ব্রিডার বীজ ডিলারদের মাধ্যমে গুণগত মানের ফাউন্ডেশন বীজে রূপান্তরিত হয়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে, যা আগামী আমন মৌসুমে ধানের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun