জেলায় সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও নেশা জাতীয় সিরাপসহ ১টি ট্রাক, ২টি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর পৃথক অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এসময় টহল দলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্বে একটি বাংলাদেশি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. রিয়াদ হোসেন (২০), পিতা-মো. আলমগীর হোসেন, গ্রাম-পাশাপুর, পোস্ট-মোজাফ্ফরগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা) সহ সন্দেহভাজন ট্রাকে রক্ষিত ৭টি প্লাস্টিকের বস্তায় সর্বমোট ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ পাওয়া যায় এবং ১টি মোবাইল ফোন ও ট্রাকটি জব্দ করা হয়। জব্দ বাংলাদেশি ট্রাক, মোবাইল ফোন এবং নেশাজাতীয় সিরাপ এর আনুমানিক মূল্য-৬৮ লক্ষ ৩৪ হাজার ৫শ’ টাকা।
এদিকে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপি’তে কর্মরত নায়েক সুরজিত নাগ এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মো. নাঈম ইসলাম (১৮), পিতা-মামলত আলী, গ্রাম-জমিনপুর, পোস্ট-বিনোদপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। যার মোট মূল্য ২ লক্ষ ৬শ’ টাকা।
বুধবার সকালে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, জব্দ মোবাইলফোনগুলো নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply