1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবর:
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

দিনাজপুরে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার

রিপোর্টার
  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২৩ সময়

জেলার ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি’র অভিযানে আজ ২ লক্ষ ৪৬ হাজার ৮শ’ টাকা মূল্যের ২ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোর রাতে জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি’র অধীনস্থ সদর উপজেলার মনিপুর এবং খানপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের অভিযানে ওই দুটি’ সীমান্ত এলাকায় মাদক কারবারিদের ধাওয়া করলে তারা নেশা জাতীয় মাদক দ্রব্যগুলো ফেলে রেখে ভারত সীমানায় পালিয়ে যায়।

বিজিবি ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার মাদক দ্রব্যের মূল্য ২ লক্ষ ৪৬ হাজার ৮শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায় পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আগামীতে বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে সক্রিয় থাকবে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার এবং আসামী গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun