1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবর:
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

মুন্সীগঞ্জে আর্সেনিক মুক্ত সুপেয় পানি সরবরাহ

রিপোর্টার
  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫ সময়

জেলার লৌহজংয়ে রুরাল গ্রামীণ পাইপড ওয়াটার স্কিমে পাইপ লাইনের মাধ্যমে ৩টি গ্রামের ৩ শ’ ১৫টি পরিবারকে আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহের প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ গতকাল শুক্রবার বিকালে নুরপুরে এই প্রকল্পের উদ্বোধন করেন। 

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ,গাওঁদিয়া ইউনিয়য়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব শাহ আলম শিকদার। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লৌহজং উপজেলা সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম বাসস’কে জানান সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল গ্রামীণ পাইপড ওয়াটার স্কিমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এডিবি’র অর্থায়নে ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের এই প্রকল্পটি গ্রহণ করে। 

এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ১ লাখ লিটার বিশুদ্ধ পানি নিরবচ্ছিন্নভাবে নুরপুর, ফলপাকর এবং কালুরগাঁও গ্রামের ৩শ’ ১৫টি পরিবারকে পাইপলাইনে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun