1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবর:
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

সাতক্ষীরায় বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রিপোর্টার
  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩ সময়

জেলার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বিএনপি’র নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মো. ইদ্রিস আলী বাসস’কে জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০/১২ জন অফিসে বসা ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে মহিউদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনে মোটর সাইকেলের গ্যারেজে বসেছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের এক কোনায় আগুন জ্বলছে।

ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশসহ বিএনপি’র নেতা-কর্মীরা অফিস পরিদর্শন করেন। রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বাসস’কে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun