1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ

রিপোর্টার
  • সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১১৯৩ সময়

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় গভীর রাতে এক সাবেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত রউফ ও তার সহযোগীরা রাতের আঁধারে জমির সীমানা গেট ভেঙে ফেলে সেখানে দেওয়াল তোলার চেষ্টা চালান।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রউফ তার সঙ্গীদের নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে প্রবেশ করেন। তারা প্রথমে জমির সীমানা গেট ভেঙে সরিয়ে ফেলে এবং তাৎক্ষণিকভাবে সেখানে একটি দেওয়াল নির্মাণের কাজ শুরু করে দেন।

এ সময় ওই জমির দখলকারীরা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রউফ ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং তাদের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

অভিযোগকারী পক্ষ জানিয়েছে, জমিটির মূল মালিক ওয়ারিশসূত্রে আশরাফ উন নেসা। তিনি ১৩৯৬৫ নম্বর দলিলের মাধ্যমে মো. রমজান আলী ও মো. সেলিম রেজার অনুকূলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এরপর থেকে তারাই জমিটির ভোগদখল করে আসছেন। তারা জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সাবেক জে.এল. নং-৫৪৬, হাল জে.এল. নং-৬০, এসএ খতিয়ান নং-১৫, আরএস খতিয়ান ৪৩৩ জোত নং ৯৪১১-এর ১৭:৫০ শতাংশ জমি তারা দখল করে আসছেন।

বিষয়টি খতিয়ে দেখবে বলে নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোল্লা খালিদ হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun