গাজীপুর কাশিমপুরে টানা কয়েক দিনে ও রাতে থেমে থেমে বৃষ্টির ফলে কর্মজীবী মানুষেরা সংসার চালাতে হিমসিম খাচ্ছে।
১১/০৭/২০২৬ ইং শনিবার কাশিমপুরে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুরের আগ মুহূর্তে শুরু হয় বর্ষণ।
পেশাক শ্রমিকদের সাথে কথা বললে জানায় ঝড় আর বৃষ্টি নেই আমাদের কাজ থেমে থাকে না কাজে না গেলে সংসার চলে না।
নিম্ন আয়ের মানুষদের সাথে কথা বললে রফিকুল ইসলাম কাশিমপুর থানার ১নং ওয়ার্ডে বসবাসকারী তিনি জানিয়েছেন আজ কয়েক দিন ধরে কাজ করতে পারছিনা, পরিবার সদস্য ৪ জন আমার একার উপর সংসার।
এবিষয়ে আবহাওয়া অফিস যা বলে
গাজীপুরের কাশিমপুর এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে “বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়” বলে পূর্বাভাসে উল্লেখ করেছে AccuWeather গাজীপুর। তাপমাত্রা প্রায় ২৯° সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করতে পারে “সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৯°” এবং আর্দ্রতার আধিক্যের কারণে গরম ও গুমোট আবহাওয়া অনুভূত হতে পারে “আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা হবে” যেমনটি জানিয়েছে।
বৃষ্টি থেমে গেলে নিম্ন আয় ও পোশাক শ্রমিকদের চলমান জীবন স্বাভাবিক হবে এমনটায় ভাবছে সবাই।
Leave a Reply