1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্সের ব্যাপারে আত্মবিশ্বাসী মিরাজ

রিপোর্টার
  • সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৪ সময়

অস্ট্রেলিয়াার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

তিনি জানান, আগামী বছরের বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলা টাইগারদের জন্য একটি বড় সুযোগ।

অস্ট্রেলিয়া সিরিজকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করেন মিরাজ। অসিদের বিপক্ষে সেরা পারফরমেন্সের জন্য বাংলাদেশ দল মুখিয়ে আছে বলে জানা তিনি। মিরাজ বলেন, ‘অনেক দিন পর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওডিআই সিরিজ খেলতে যাচ্ছি। দল হিসেবে আমরা সবাই এই সিরিজ নিয়ে খুব উত্তেজিত এবং অধিনায়ক হিসেবে আমিও খুব উত্তেজিত। আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, তবে সেটি দলের জন্য ইতিবাচক হবে। কারণ প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারদের বিদায়ের পরও বর্তমান ব্যাটিং ইউনিটের উপর ভরসা রাখছেন মিরাজ। তিনি বলেন, ‘তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং লিটন দাস ধারাবাহিকভাবে রান করে চলেছে। আমার মনে হয়, এখন আমাদের খুব ভালো সমন্বয় তৈরি হয়েছে।’

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুবাদে অভিজ্ঞতা অর্জনকারী লেগ-স্পিনার রিশাদ হোসেন সম্পর্কে মিরাজ জানান, ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে প্রতিষ্ঠিত করতে হবে তাকে।

মিরাজ বলেন, ‘রিশাদ আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ বোলার। তার উপর আমাদের ভরসা আছে। তবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ভিন্ন ফরম্যাট। ওয়ানডেতে তার উন্নতি করা প্রয়োজন এবং আমি বিশ্বাস করি, সুযোগ এলে সে বুঝে যাবে তাকে কি করতে হবে।’

মিরপুরের উইকেট স্পিন বোলিংয়ের জন্য সহায়ক হতেই হবে, এমন ধারনা সাথে একমত নন মিরাজ। তিনি জানান, এমন মানসম্মত উইকেট প্রয়োজন যেখানে খেলে বড় টুর্নামেন্টের আগে ব্যাটার ও বোলাররা আত্মবিশ্বাস বাড়াতে পারে।

তিনি বলেন, ‘আমরা ভালো উইকেটে খেলতে চাই। ভালো উইকেটে জিততে পারলে ব্যাটার ও বোলার উভয়ই আত্মবিশ্বাসী হবে।’

মিচ মার্শ ও ট্রাভিস হেডকে ছাড়া ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতিতে অসিরা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হলেও, নিজেদের পরিকল্পনার উপরই জোর দিচ্ছেন মিরাজ। 

তিনি বলেন, ‘মার্শ-হেড গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু তারপরও অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের অনুপস্থিত নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং সেরা পারফরমেন্স করা।’

অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হলেও, এটিকে খেলার অংশ হিসেবে মনে করছেন মিরাজ। তিনি জানান, বাংলাদেশ সর্বশেষ তিনটি সিরিজে ভালো খেলেছে। বিশ্বকাপের আগে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরি। আমরা যেভাবে খেলছি, তা যদি ধরে রাখতে পারি, তাহলে বিশ্বকাপেও ভালো করার সুযোগ থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun