1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবর:
চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু  সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মৌলিক গবেষণায় আত্মনিয়োগে বিজ্ঞানীদের প্রতি আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নবাগত জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোচ পোপোভিচের সাথে চুক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮ সময়

তুরষ্কের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে অস্ট্রেলিয়ান কোচ টনি পোপোভিচ নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছরের এশিয়ান কাপ পর্যন্ত তিনি সকারুজদের সাথে থাকবেন। 

২০২৪ সালে গ্র্যাহাম আর্নল্ডের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পান পোপোভিচ। আর্নল্ড এবারের বিশ^কাপে ইরাক দলের কোচের দায়িত্ব পালন করছেন। 

পোপোভিচের অধীনে ১৮ ম্যাচে অস্ট্রেলিয়া ১০টিতে জয়, চারটিতে ড্র ও চারটিতে পরাজিত হয়েছে। ভ্যাঙ্কুভারে গ্রুপ-ডি’র প্রথম ম্যাচের প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন মাঠে নামার অপেক্ষা। এ সময় পোপোভিচ বলেন, ‘এশিয়ান কাপ পর্যন্ত সকারুজদের কোচের দায়িত্বে থাকতে পেরে আমি সত্যিই দারুন আনন্দিত। যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি তখন থেকেই চেষ্টা করেছি সকারুজদের সাথে দীর্ঘমেয়াদে কাজ করে যাবার জন্য। একইসাথে যত দ্রুত সম্ভব দলের ফলাফল নিশ্চিত করারও প্রতিও মনোযোগ দিয়েছি। তারই ধারাবাহিকতায় বাছাইপর্ব শেষে আমরা বিশ^কাপের টিকিট পেয়েছি।’

আগামী বছর ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। 

ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান মার্টিন কুগেলার বলেন, ‘বিশ^কাপের ঠিক আগ মুহূর্তে টনির সাথে চুক্তি নবায়ন অবশ্যই আমাদের ইতিবাচক ফল এনে দিবে। এশিয়ান কাপকে সামনে রেখে ফুটবল অস্ট্রেলিয়া পোপোভিচের উপর পরিপূর্ণ আস্থাশীল। যদিও এই মুহূর্তে আমাদের সবার দৃষ্টি বিশ^কাপের দিকে। 

এনিয়ে টানা ষষ্ঠবারের মত বিশ^কাপে খেলতে এসেছে অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun