1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ খবর:
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

বাগেরহাটে সুবিধাবঞ্চিত এতিমদের পাশে ‘ওদের হাসি’ পরিবার

রিপোর্টার
  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ সময়

জেলার সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে গতকাল মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ‘ওদের হাসি’ পরিবার।

গতকাল শুক্রবার দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘ওদের হাসি’ ফাউন্ডেশনের শামিম মুন্সি, গাজী রিয়াজুল ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম, ইমন শেখ, আব্দুল্লাহ সরদার, পায়েল, শাওন প্রমুখ।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ফাউন্ডেশনের সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন।

বাগেরহাট সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উপতত্ত্বাবধায়ক সৈয়দ রওনাকুল ইসলাম বাসস’কে বলেন, ‘ওদের হাসি’ পরিবার খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun