1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন

রিপোর্টার
  • সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৮০ সময়

আগের বছরগুলোর তুলনায় আগামী ২০২৬ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে বার্ষিক ছুটি বাড়ছে। আসছে নতুন বছরে তফসিলি ব্যাংক মোট ২৮ দিন বন্ধ থাকবে। যা গত বছরের তুলনায় ১ দিন এবং তার আগের বছর ২০২৪ সালের তুলনায় ৪ দিন বেশি।

নতুন বছরের জন্য ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ছুটির এ তালিকা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

কোন কোন দিনে ব্যাংক বন্ধ
ছুটির নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে প্রথম ব্যাংক ছুটি থাকবে ৪ ফেব্রুয়ারি শবে বরাত উপলক্ষে। একই মাসে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

এরপর ১৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। ১৯ থেকে ২৩ মার্চ জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিন ব্যাংকে ছুটি থাকবে। ঈদের আগের দুদিন, ঈদের দিন এবং পরের দুদিন ব্যাংক বন্ধ থাকবে; যার মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটি।

এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্যাংক বন্ধ থাকবে। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত টানা পাঁচদিন ব্যাংক ছুটি থাকবে। এরমধ্যেও দুদিন সাপ্তাহিক ছুটি রয়েছে।

এরপর ২৬ জুন আশুরা এবং ১ জুলাই ব্যাংক হলিডেতে ছুটি থাকবে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবসে ১৬ ডিসেম্বর, বড়দিনে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডেতে ৩১ ডিসেম্বর ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এ ছুটি দেশের সব তফসিলি ব্যাংকে প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের আগের তালিকায় দেখা যায়—২০২৪ সালে ব্যাংক ছুটি ছিল ২৪ দিন, আর ২০২৫ সালে তা বেড়ে হয় ২৭ দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun