1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবর:
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

মানিকগঞ্জ অফিসার্স ক্লাব পুনর্গঠিত

রিপোর্টার
  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩১ সময়

ক্লাবের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে মানিকগঞ্জ জেলা অফিসার্স ক্লাব পুনর্গঠিত হয়েছে। অফিসার্স ক্লাবটি কর্মকর্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সামাজিক কার্যক্রম এবং বিনোদনমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে আহ্বায়ক, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলমকে যুগ্ম আহ্বায়ক এবং বিদ্যুৎ গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোহাম্মদ নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল দেব নাথ।

এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগের কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun