1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

 চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৬৩ সময়

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের খেতে একমাস আগে পাওয়া পাকিস্তান আমলের ৭টি ল্যান্ডমাইন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়। 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়।

সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোঃ সেলিম ও ক্যাপ্টেন মোঃ রিফাত।

অভিযানে সহায়তা করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ খালিদ হোসেন।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, “প্রায় এক মাস আগে এখানে ল্যান্ডমাইনগুলো পাওয়া যায়। আজ (শনিবার) সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।”

পুরো অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun