1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

রিপোর্টার
  • সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪২ সময়

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে বরিশালে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রবিউল জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিলেন। এসময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেওয়ার বিষয়ে জানতে চায়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। এছাড়া সংঘর্ষে উভয়গ্রুপের পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রবিউলকে

Jagonews24 Google News Channel

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun