1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

সড়ক দুর্ঘটনায় আহত মাকে দেখে ছেলের মৃত্যু

রিপোর্টার
  • সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ সময়

সড়ক দুর্ঘটনায় আহত মায়ের রক্তাক্ত শরীর দেখে এক ছেলে হার্ট অ্যাটাকে মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত সীমা ধর যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকার অজিত ধরের স্ত্রী। তাকে হাসপাতালে দেখতে এসে ছেলে পলাশ ধর (৪৫) হার্ট অ্যাটাক করেন।

সীমা ধরের ভাই নিমাই ধর জানান, তার বোন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। সোমবার বিকেলে বোন সীমা সিএনজিতে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের অদূরে একটি অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির ধাক্কা লাগে। সিএনজির পেছনে বসা সীমা ধর পড়ে গিয়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মায়ের দুর্ঘটনার সংবাদ পেয়ে ছেলে পলাশ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে যান। মায়ের শরীরের রক্ত দেখে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে মহিলা সার্জারি ওয়ার্ডের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যায়।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার হাসিব আল হাসান বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশ হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun