1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ

রিপোর্টার
  • সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩২১ সময়


ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল সংস্কার ও পুনর্র্নিমাণের দাবিতে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন।

হঠাৎ সড়ক অবরোধের কারণে নিউমার্কেটুআজিমপুরুধানমন্ডি সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এক শিক্ষার্থী বলেন, “ইলিয়াস হলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তারপরও চলতি বছর নতুন শিক্ষার্থী তোলা হয়। আজকের ভূমিকম্পে হলটি দুলে উঠেছে, ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আমরা অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হল নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি। সেই দাবি না মানায় সড়কে নামতে বাধ্য হয়েছি।”

অন্য আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের বিভিন্ন হলে নিয়মিত পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হন। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।

শিক্ষার্থীরা জানান, আখতারুজ্জামান ইলিয়াস হল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হওয়ায় এটিকে দ্রুত ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে। পাশাপাশি অন্যান্য ছাত্রাবাসগুলোরও জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun