1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

পররাষ্ট্র সচিবের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ সময়

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নব‌নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।

সম্প্রতি পররাষ্ট্রসচিবের দপ্ত‌রে হওয়া সাক্ষাৎ নি‌য়ে থাই দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, গত ২০ ন‌ভেম্বর রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উভয় পক্ষই রানং বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে প্রথমবারের মতো সামুদ্রিক বাণিজ্য রুট চালু করার পাশাপাশি থাইল্যান্ড-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফ‌টিএ) নিয়ে ভবিষ্যতের আলোচনাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত ৪ ন‌ভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দি‌নের কা‌ছে প‌রিচয়পত্র পেশ ক‌রেন রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun