1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে অশান্তি, আলোনসোর ওপর অসন্তুষ্ট ছয় তারকা

রিপোর্টার
  • সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ সময়

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নাকি বাড়ছে উত্তেজনা। কোচ জাবি আলোনসোর কৌশল ও সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছেন দলের অন্তত ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকদিন ধরে কোচ–ভিনিসিয়ুস জুনিয়র দ্বন্দ্ব আলোচনায় থাকলেও, এবার প্রকাশ্যে এলো আরও নাম।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা কোপের সাংবাদিক আরানচা রদ্রিগেজের দাবি, সর্বশেষ লা লিগায় এলচের বিপক্ষে ২-২ ড্রয়ের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। ভিনিসিয়ুস ছাড়াও কোচের ওপর আস্থা হারাচ্ছেন ফেদেরিকো ভালভের্দে, রদ্রিগো, ব্রাহিম ডিয়াজ, এন্দ্রিক ও ফারল্যান্ড মেন্ডি।

ভিনিসিয়ুস ও আলোনসোর সম্পর্ক নাকি বেশ দিন ধরেই টানাপোড়েনে। এল ক্লাসিকোতে বদলি নিয়ে অসন্তোষ প্রকাশের পর দুই পক্ষের দূরত্ব আরও বেড়েছে। গুঞ্জন আছে—আলোনসো থাকলে চুক্তি নবায়নেও আগ্রহী নন ভিনি।

এদিকে, ভালভের্দে তার ভূমিকা ও পজিশনে হতাশ। অন্যরা অভিযোগ করছেন খেলায় পর্যাপ্ত সময় ও সুযোগ না পাওয়ার।

তবে পুরো দল আলোনসোর বিপক্ষে নয়। প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত পাঁচজন ফুটবলার কোচের কৌশল ও উন্নয়ন পরিকল্পনায় সন্তুষ্ট। তাদের মধ্যে আছেন নতুন ডিফেন্ডার ডিন হুইসেন ও আলভারো কারেরাস। পাশাপাশি আর্দা গুলের, থিবো কোর্তোয়া এবং কিলিয়ান এমবাপে আলোনসোর প্রতি পূর্ণ আস্থাশীল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এখনও কোচের পাশে রয়েছেন বলে জানা গেছে।

কিন্তু সবশেষ তিন ম্যাচে জয় না পাওয়া ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোর আতিথেয়তা নেবে। দ্রুত ছন্দে না ফিরলে ড্রেসিংরুমের এই চাপা উত্তেজনা যে আরও ঘোলাটে হবে, সেটা সহজেই অনুমেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun