1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

দুদক অধ্যাদেশ অনুমোদন কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে

রিপোর্টার
  • সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ সময়

দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে- এ সংক্রান্ত বিধান সংযোজন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, দুদকের পরিধি বড় হচ্ছে। একই সঙ্গে দুদকের কাজের প্রতিবেদন এখন থেকে ছয় মাস পরপর অনলাইনে (ওয়েবসাইটে) দিতে হবে এবং দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, বর্তমানে চেয়ারম্যানসহ তিনজন কমিশনারের সমন্বয়ে এই কমিশন কাজ করে। এখন তা বাড়িয়ে পাঁচজনের কমিশন করা হচ্ছে। তাদের মধ্যে একজন নারী এবং অন্তত একজন বা দুইজন আইটি পেশাদার থাকবেন।

আইটি পেশাদার অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করে শফিকুল আলম বলেন, আজকের দুর্নীতি মূলত ডিজিটাল মাধ্যমে সংঘটিত হচ্ছে। ক্যাশলেস সমাজে বড় অঙ্কের অর্থ এক ক্লিকেই স্থানান্তর করা সম্ভব—নগদ টাকার সময় শেষ।

তিনি আরও জানান, চূড়ান্ত অনুমোদনের সময় আরও দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়মে কমিশন প্রতি ছয় মাস অন্তর অনলাইনে কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। এ ছাড়া কমিশনের কর্মকর্তারা যারা সরাসরি দুর্নীতি দমন তদন্তে যুক্ত থাকবেন, তাদের সম্পদের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun