1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

জাহানারা ইস্যুতে বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৭ সময়

কিছু দিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। এই নারী ক্রিকেটারের অভিযোগ আমলে নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।

এরই মধ্যে সেই ১৫ দিনের সীমা শেষ হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে জাহানারাকে তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছেন। 

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি হুবহু তুলে ধরা হলো-

সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য, প্রাক্তন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, যিনি প্রধান অভিযোগকারী, তাকে স্বাধীন তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল।

তিনি তার আনুষ্ঠানিক বিবৃতি/অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে।

এখন রিপোর্টটি ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। বিসিবি একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun