1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

তানজিদ তামিমের ফিফটিতে সিরিজ জিতলো বাংলাদেশ

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৯ সময়

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল। তৃতীয় শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আয়ারল্যান্ড।

এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং করেন ২৭ বলে ৩৮ রান। এছাড়া জর্জ ডকরেল করেন ২৩ বলে ১৯ রান। বাংলাদেশ পক্ষে রিশাদ হোসেন ও মোস্তাফিজ রহমান নেন ৩টি করে উইকেট।

১১৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন তারা। তবে ১৪ বলে ১৯ রান করে আউট হন সাইফ।

এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। ৬ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসা পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার তানজিদ তামিম।

আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন তানজিদ তামিম। তাকে ভালো সঙ্গ দেন পারভেজ ইমন। ৩৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।

তানজিদ তামিম ৩৬ বলে ৫৫ ও পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে ইয়োং ও হ্যারি টেক্টর নেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun