1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

দুর্দান্ত সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড গড়লেন বৈভব

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৭ সময়

ভারতের ক্রিকেটের বিস্ময় বালক ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে ঝড় তুলে তারকা তকমা পেয়েছেন এই ক্রিকেটার। রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতেছেন তিনি। দুর্দান্ত সেঞ্চুরিতে এবার আরেকটি রেকর্ড গড়েছেন বৈভব।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে ১০৮ রানে অপরাজিত থাকেন বৈভব। ৬১ বল খেলে ৭টি করে চার-ছক্কা হাঁকান তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি বৈভবের তৃতীয় সেঞ্চুরি। তবে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে প্রথমবারের মতো তিন অঙ্কের দেখা পেলেন ১৪ বছর ২৫০ দিন বয়সী এই ক্রিকেটার। এতেই গড়েছেন রেকর্ড।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন বৈভব। এতদিন রেকর্ডটি ছিল ভিজায় হারি জুলের। ২০১৩ সালে ১৮ বছর ১১৮ দিন বয়সে মহারাষ্ট্রের জার্সিতে মুম্বাইয়ের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এর আগে ৪ বছর ৩২ দিন বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে রেকর্ডবুক তোলপাড় করে দেন বৈভব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড।

বৈভবের সেঞ্চুরিতে ভর করে ১৭৬ রানের পুঁজি পায় বিহার। এতেও জয়ের দেখা পায়নি বৈভবের দল। ৫ বল হাতে রেখে ৩ উইকেটের জয় মহারাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun