1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ সময়

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরে এসে দল ও দেশের নেতৃত্ব নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া তারা এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তাকে দেশের বাইরে না নিয়ে দেশেই চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান।

বৈঠকে তারেক রহমান বলেন, “একটু আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন—আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে গিয়েছিলেন, ২১ তারিখের অনুষ্ঠান থেকে ফেরার পর তিনি অসুস্থ হন। অনেকে বলছেন, আর্মির অনুষ্ঠানে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন—এটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট।

কিন্তু সত্য হলো—অনুষ্ঠানে যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। ডাক্তাররা না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারপরও অসুস্থ শরীর নিয়ে নিজের মানসিক শক্তিকে দৃঢ় করে তিনি অনুষ্ঠানে যান। সেখানে উপস্থিত থাকার সময় এবং ফেরার পর তিনি খুবই চনমনে ছিলেন—মনে হচ্ছিল না তিনি একজন অসুস্থ মানুষ।”

তিনি আরও বলেন, “আমার ছোট ভাইয়ের স্ত্রীও আম্মার সঙ্গে অনুষ্ঠানে গিয়েছিল। তার মুখে শুনেছি- অনুষ্ঠানে থাকা অবস্থায় এবং ফিরে আসার পর আম্মা মানসিকভাবে খুবই ভালো ছিলেন। এই ঘটনাই প্রমাণ করে আপনাদের প্রতি জিয়া পরিবারের সম্পর্ক কতটা গভীর।”

দেশগড়ার পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,
“আমরা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে চাই। এ লক্ষ্যে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun