1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রিপোর্টার
  • সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮৮ সময়

উত্তরাঞ্চল প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. শরীফ উদ্দিন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। তাঁর সঙ্গে ছিলেন গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন এবং কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মনোনয়ন ফরম প্রদান করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামসুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ মোশাররফ।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে মো. শরীফ উদ্দিন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, রাজশাহী-১ আসন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী রয়েছে এবং নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী হবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজশাহী-১ আসনটি গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun