1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

গোদাগাড়ীতে সমাজসেবা বিষয়ক আত্ম-অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টার
  • সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ সময়

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে সমাজসেবার মানোন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক আত্ম-অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গোদাগাড়ী যৌথভাবে কর্মসূচিটির আয়োজন করে।
অনুষ্ঠানে মুখ্য আত্ম-অনুসন্ধানী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাদাত রত্ন।

আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মানিক। তিনি বলেন, বর্তমান সমাজব্যবস্থায় সমাজসেবার ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা সম্ভব। তিনি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কর্মরত সমাজসেবা কর্মীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কর্মসূচিতে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং সমতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মোঃ মোজাহারুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত সমাজকর্মীরা। তাঁদের মধ্যে ইকবাল আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোসাঃ উম্মে কুলসুম, মোসাঃ সেলিমা খানম, মোসাঃ চামেলী খাতুন এবং মোঃ আব্দুল জলিল মিয়া উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান, এই আত্ম-অনুসন্ধান কর্মসূচির মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর, মানবিক ও সময়োপযোগী করার বিষয়ে অংশগ্রহণকারীরা নতুন দিকনির্দেশনা পেয়েছেন। ভবিষ্যতে সমাজসেবার মান উন্নয়নে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun