1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

শিক্ষকদের প্রণীত প্রশ্নপত্রেই পরীক্ষা গ্রহণের নির্দেশ, গাইড বা নোটবই নির্ভর প্রশ্ন নিষিদ্ধ

রিপোর্টার
  • সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৫ সময়

ময়মনসিংহ অঞ্চলের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চল।

সম্প্রতি (৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক  মোহা: নাসির উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষকগণ নিজেদের উদ্যোগে প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং সেই প্রশ্নপত্রের মাধ্যমেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া যাবে না।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে গাইড বই, নোটবই বা অন্যান্য বাহ্যিক উৎস থেকে প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের কার্যক্রম শিক্ষার মান ও মূল্যায়ন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে বলে এতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাসমূহÑ অর্ধবার্ষির্ক, বার্ষিক, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রণয়ন করবেন।

অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র ব্যবহার করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।

নোটিশে আরও বলা হয়, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও অর্জিত জ্ঞান যাচাইয়ের স্বার্থে শিক্ষক-প্রণীত প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে সকল প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ অঞ্চলের জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদেরও এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্দেশনা বাস্তবায়িত হলে বিদ্যালয় পর্যায়ে প্রশ্নপত্র প্রণয়নে শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়বে এবং গাইড ও নোটবই নির্ভরতা কমে শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাশক্তি ও পাঠ্যবইভিত্তিক অধ্যয়নের প্রবণতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun