1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

সুনামগঞ্জে স্কাউটসের ‘মাল্টিপারপাস ওয়ার্কশপ’

রিপোর্টার
  • সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৫ সময়

জেলায় আজ বাংলাদেশ স্কাউটসের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘মাল্টিপারপাস ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।  

আজ শনিবার বেলা ১১টায় জেলা শহরের স্কাউটস ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটস কমিশনার ও শিক্ষক কাননবন্ধু রায় এবং জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম তালুকদার।

ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের ডিআরসি (সংগঠন ও বিধি) মোহাম্মদ বুরহান উদ্দিন।

এ সময় সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় জামালগঞ্জ উপজেলার নিশিন্দু গোস্বামীকে জেলা স্কাউটসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। 

সদর উপজেলা স্কাউটসের সম্পাদক বুরহান উদ্দিনের সঞ্চালনায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরী, সদর উপজেলা কমিশনার নাসরিন আক্তার খানম, জামালগঞ্জ উপজেলা সম্পাদক আক্তার হোসেন, মধ্যনগর উপজেলা সম্পাদক নির্মল সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা কমিশনার দিলীপ কুমার দাস, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ণ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা এএলটি মোহাম্মদ আব্দুল মালিক এবং সিএএলটি সদস্য মোহাম্মদ এমরান আলী প্রমুখ। 

এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কমিশনার, সম্পাদক, স্কাউট লিডার, কাব লিডার, এলটি ও এএলটি সদস্যরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun