1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানী আন্দ্রেভা

রিপোর্টার
  • সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩০ সময়

পোলিশ খেলোয়াড় মায়া চওলিনস্কাকে ফাইনালে সরাসরি সেটে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন জয় করে নিয়েছেন মিরা আন্দ্রেভা। ক্যারিয়ারে এটাই আন্দ্রিভার প্রথম গ্র্যান্ড স্ল্যাস জয়।

১৯ বছর বয়সী রাশিয়ান চওলিনস্কা ৬-৩, ৬-২ গেমে পরাজিত কওে মনিকা সেলেসের পর সবচয়ে কম বয়স খেলোয়াড় হিসেবে রোলা গ্যাঁরোতে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। ১৯৯২ সালে প্যারিসে ক্যারিয়ারের টানা তৃতীয় শিরোপা জয় করেছিলেন ১৮ বছর বয়সী সেলেস।

প্রথমবারের মত এত বড় শিরোপা জয় করার পর আন্দ্রেভা পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন যার জন্ম ২০০৫ সালের পর।

ম্যাচ শেষে আন্দ্রেভা বলেছেন, “আমি খুব ছোটবেলা থেকেই টিভিতে ফ্রেঞ্চ ওপেন দেখে আসছি। তাই এই টুর্নামেন্ট জেতাও আমার অনেক বড় একটি স্বপ্ন ছিল। সত্যি বলতে, এই মুহূর্তে আমার হাতে এই ট্রফিটি রয়েছে- এটা এখনও বিশ্বাস করতে পারছি না।  মায়া চওলিনস্ককাকে অভিনন্দন। গত তিন সপ্তাহে তুমি অসাধারণ খেলেছ। কোয়ালিফাইং পর্ব পেরিয়ে এসেছ, অনেক ম্যাচ জিতেছ এবং অনেক দুর্দান্ত খেলোয়াড়কে হারিয়েছ।”

ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে বাছাইপর্ব থেকে প্রথমবারের মত টানা নয় ম্যাচ জিতে ফাইনালে খেলার রেকর্ড গড়েছেন চওলিনস্কা। ম্যাচ শেষে তিনি আন্দ্রেভাকে অভিনন্দন জানাতে ভুল করেননি। এ সময় তিনি বলেন, ‘মিরাকে অভিনন্দন। তুমি একজন দুর্দান্ত খেলোয়াড়। তোমার বয়স এখনও কম, তুমি সত্যিই প্রতিভাবান। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। সমর্থকরা আজকে আরো ভাল ম্যাচ উপভোগ করতে পারতো। কিন্তু মিরা আমার থেকে অনেক বেশী ভাল খেলেছে। যে কারনে আমি ভুল করতে বাধ্য হয়েছি।’

ম্যাচের শুরু থেকে চওলিনস্কা কিছুটা নার্ভাস ছিলেন। প্রথম পয়েন্টই তিনি প্রতিপক্ষকে ডাবল ফল্ট করে উপহার দিয়েছেন। যদিও অপর প্রান্তে আন্দ্রেভাও খুব একটা সুবিধা করতে পারছিলেন না। দুজনের ক্যারিয়ারে প্রথমবারের লড়াইয়ের শুরুটা কারোরই ভাল হয়নি। যদিও ম্যাচের সময় যত বেড়েছে ততই রাশিয়ান আন্দ্রেভা নিয়ন্ত্রন নিজের করে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় পরপর তিন ম্যাচ নিজের করে নেন। চতুর্থ গেমে আন্দ্রেভার দুই ভুলের সুযোগে পোলিশ প্রতিপক্ষের সামনে ম্যাচে ফেরার সুযোগ এসেছিল। কিন্ত চওলিনস্কা সেই সুযোগ লাগাতে পারেননি।

পরের দুই গেমও আন্দ্রেভা একচেটিয়া আধিপত্য ধরে রেখে জিতে নেন। ম্যাচের ফল যখন ৫-১ তখন আন্দ্রেভা আর কোন ভুল করেননি।

এই জয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছেন আন্দ্রেভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun