1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

২০২৬ বিশ্বকাপে নতুন কোচের তালিকা

রিপোর্টার
  • সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ সময়

আগামী ১১ জুন থেকে সহ-আয়োজক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে।

বর্ধিত কলেবরের ৪৮ দলের এবারের বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এই দলগুলোর মধ্যে মাত্র ১৪ জন কোচের বিশ্বকাপে দল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও আর্জেন্টিনার লিওনেল স্কালোনির অধীনে দেশগুলো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে।

মার্সেলো বিয়েসলা এবার প্রথমবারের মতো উরুগুয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে তার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে তিনি আর্জেন্টিনাকে ২০০২ সালের এবং চিলিকে ২০১০ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন।

অন্যদিকে গুস্তাভো আলফারো ২০২২ সালে ইকুয়েডর জাতীয় দলের কোচ ছিলেন। এবার বিশ্বকাপে প্যারাগুয়ের প্রধান কোচ হিসেবে অংশ নিচ্ছেন। ফলে তিনি এবার ইকুয়েডরের বদলে প্যারাগুয়ের ডাগআউট থেকে দলকে পরিচালনা করবেন।

রবার্তো মার্টিনেজ বর্তমানে পর্তুগালের দায়িত্বে আছেন। ২০১৮ সালে তার অধীনে বেলজিয়াম তৃতীয় স্থান অর্জন করেছিল। গ্র্যাহাম আর্নল্ড ২০২২ সালে অস্ট্রেলিয়া দলের দায়িত্বে থাকলেও ২০২৬ বিশ্বকাপে ইরাককে নিয়ে অঘটন ঘটাতে চান। ভøাদিমির পেটকোভিচ ২০১৪ সালে সুইজারল্যান্ডের ডাগআউটে ছিলেন, এবার থাকবেন আলজেরিয়ার সাথে।

ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার এ্যালেক্স ফার্গুসনের সাবেক সহকারী কার্লোস কুইরোজ ২০০২ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১০ সালে পর্তুগাল ও এবং ২০১৪, ২০১৮, ২০২২ সালে ইরানের সাথে কাজ করলেও এবার থাকছেন ঘানার সাথে।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মত কোন দলের ডাগআউটে থাকা কোচের তালিকা :

টনি পোপোভিড- অস্ট্রেলিয়া

থমাস টাচেল- ইংল্যান্ড

কার্লো আনচেলত্তি- ব্রাজিল

জুলেন লোপেতেগুই- কাতার

জেসি মার্শ- কানাডা

জুলিয়ান নাগলেসম্যান- জার্মানী

গ্রাহাম পটার- সুইডেন

রাল্ফ রাংনিক- অস্ট্রিয়া

স্টিভ ক্লার্ক- স্কটল্যান্ড

মরিসিও পোচেত্তিনো- যুক্তরাষ্ট্র

রোনাল্ড কোম্যান- নেদারল্যান্ডস

পেপ থিয়াও- সেনেগাল

সার্গেই বারবারেজ- বসনিয়া-হার্জেগোভিনা

ড্যারেন বেজলি- নিউজিল্যান্ডস

সেবাস্টিয়ান বেকাসেস- ইকুয়েডর

এমার্স ফায়ে- আইভরি কোস্ট

ফ্যাবিও ক্যানভারো- উজবেকিস্তান

থমাস ক্রিস্টিয়ানসেন- পানামা

সেবাস্টিয়ান ডিসাবরে- ডিআর কঙ্গো

রুডি গার্সিয়া- বেলজিয়াম

গিওর্গিস ডোনিস- সৌদি আরক

লুইস ডি লা ফুয়েন্তে- স্পেন

আমির গালেনোই- ইরান

হোসাম হাসান- মিশর

নেস্তর লোরেঞ্জো- কলম্বিয়া

সাবরি লামুচি- তিউনিশিয়া

সেবাস্টিয়েন মিগনে- হাইতি

মোহাম্মদ ওয়াহবি- মরক্কো

স্টেল সোবাকেন- নরওয়ে

হুগো ব্রুস- দক্ষিণ আফ্রিকা

পেড্রো লেইটাও ব্রিটো- কেপ ভার্দে

ভিনসেনজো মনটেলা- তুরষ্ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun