1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

দেরিতে জার্মানির বিশ্বকাপ দলে ডাক পেয়ে ওয়েদ্রাওগোর স্বপ্নপূরণ

রিপোর্টার
  • সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৪ সময়

শেষ মুহূর্তে জার্মান বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অ্যাসান ওয়েদ্রাওগো। জার্মানী পক্ষ থেকে তিনি যখন দলে যোগ দেয়ায়র ফোনকল পান তখন তিনি স্পেনের মারবেলায় ছুটি কাটাচ্ছিলেন। লেনার্ট কার্লের চোটের কারণে দলে সুযোগ পাওয়ার পর ২০ বছর বয়সী এই ফুটবলার বলেন, তাঁর শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে।

শনিবার শিকাগোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে লেনার্ট কার্ল পেশিতে চোট পান। এরপর জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান আরবি লিপজিগের এই তরুণ মিডফিল্ডারকে দলে ডাকেন।

নিজ ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েদ্রাওগো বলেন, “শুক্রবার সন্ধ্যায় ছুটি কাটানোর সময় জাতীয় দলের কোচের কাছ থেকে ফোন পাই। জুলিয়ান নাগেলসম্যান যখন আমাকে বললেন যে আমি এখন বিশ্বকাপ দলে আছি, তখন বিষয়টি বিশ্বাস করতে এবং পুরো ঘটনা উপলব্ধি করতে আমার কিছুটা সময় লেগেছিল। এরপরই আমি দ্রুত জিনিসপত্র গুছিয়ে নেওয়া শুরু করি।”

ওয়েদ্রাওগো এর আগে জার্মানির হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। নভেম্বরে স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আহত নাদিয়েম আমিরির বদলি হিসেবে দলে ডাক পান তিনি। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে ৬-০ গোলের জয়ে শেষ গোলটিও করেন।

তিনি বলেন, “বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করতে পারা বিশাল সম্মানের বিষয় এবং এটি আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এটি আমার শৈশবের একটি স্বপ্ন, যার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি- বিশেষ করে গত কয়েক মাস ও বছর ধরে। একই সঙ্গে আমি লেনির দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। টুর্নামেন্টের এত কাছে এসে তার চোট পাওয়া এবং বিশ্বকাপে অংশ নিতে না পারা সত্যিই খুব দুঃখজনক।”

জার্মানি সর্বশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল। এবার তারা ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘ই’তে তাদের অভিযান শুরু করবে। এরপর তারা আইভরি কোস্ট ও ইকুয়েডরের মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun