1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হার্ভার্ডে কোর্সে যোগ দিয়েছেন কামাভিনগা

রিপোর্টার
  • সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫০ সময়

ফ্রান্সের ২০২৬ ফিফা বিশ্বকাপ দলে জায়গা না পেলেও এডুয়ার্ডো কামাভিনগা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফরাসি দল যখন তাদের ম্যাসাচুসেটসের ক্যাম্পে পৌঁছায়, তখন তিনি কাছাকাছি অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়তী কোর্সে অংশ নিচ্ছিলেন।

মিডফিল্ডার কামাভিনগা ২০২২ বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৪৯ মিনিট খেলেছিলেন। সেই ম্যাচে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায়।

ফ্রান্সের হয়ে ২৯টি ম্যাচ খেলা কামাভিনগা সর্বশেষ মার্চ মাসে একটি প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।

তবে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে এবার কোচ দিদিয়ের দেশ্যম বিশ্বকাপ দলে রাখেননি। এর পেছনে একটি কারণ হিসেবে ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদেও তাঁর হতাশাজনক মৌসুম, যেখানে তিনি বেশিরভাগ সময়ই বেঞ্চে কাটিয়েছেন।

অবসর সময়কে কাজে লাগিয়ে কামাভিনগা হার্ভার্ড বিজনেস স্কুলে বিনোদন ও ক্রীড়া ব্যবস্থাপনা বিষয়ক একটি কোর্সে অংশ নেন।

শনিবার ইনস্টাগ্রামে হার্ভার্ডে তোলা নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “কয়েকটি দিন শেখা, শোনা এবং নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য।”

হার্ভার্ড বিশ^বিদ্যালঢ অবস্থিত ক্যামব্রিজ শহরে, যা বোস্টনের একটি উপশহর। এটি বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ মাইল দূরে। ফরাসি জাতীয় দল বিশ্বকাপ চলাকালে বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun