1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

রানাকে নিয়ে অস্ট্রেলিয়া সতর্ক : ইংলিশ

রিপোর্টার
  • সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৫ সময়

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানাকে বড় হুমকি হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ। রানাকে সামলানো অস্ট্রেলিয়া দলের সবার জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি। 

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে গতি দিয়ে নজর কেড়েছেন রানা। টেস্ট ফরম্যাটে রানার হাত ধরে বেশ কয়েকটি ম্যাচে জয়ও পেয়েছে বাংলাদেশ। 

রানা সম্পর্কে ইংলিশ বলেন, ‘আমি তাকে খুব বেশি দেখিনি, তবে যতটুকু দেখেছি, তাকে ভালো বোলার এবং দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় বলে মনে হয়েছে। সে লম্বা এবং দ্রুতগতিতে বল করে। এটি একটি চমৎকার সমন্বয়। তাকে সামলানো আমাদের সবার জন্য সত্যিই কঠিন হবে।’

ইংলিস জানান, বাংলাদেশে খেলতে পেরে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। যা সফরকারী দলের অনেক সদস্যের কাছেই প্রথম সফর। অসি অধিনায়ক বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে ঘন ঘন খেলি না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি এখানে প্রথমবার এসেছি এবং আমি জানি দলের বাকিদেরও কাছে প্রথম। আমরা এই সিরিজটি নিয়ে ভীষণ উত্তেজিত।’

প্রথম ওয়ানডের একাদশ ঘোষণার আগে, এখনও পরিস্থিতি খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া। ইংলিশ জানান, বাংলাদেশের মাটিতে সাম্প্রতিক হওয়া ম্যাচগুলো থেকে মনে হচ্ছে স্পিনারদের চেয়ে পেসাররা বেশি সহায়তা পেতে পারে।

ইংলিশ বলেন, ‘এখানে হয়ে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ আমরা পর্যালোচনা করেছি। উইকেটে ঘাস কিছুটা বেশি ছিল এবং নতুন বল সুইং করছিল। এটিকে স্পিন-নির্ভর না হয়ে বরং পেস বান্ধব বেশি মনে হয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় রাখব, তবে আমরা যেকোন কিছুর জন্য প্রস্তুত।’

নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডকে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতি অনুভব করলেও, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের পরখ করে নেওয়ার জন্য এই সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ইংলিশ।

তিনি বলেন, ‘যখনই আপনি মার্শ এবং হেডকে দল থেকে বাদ দেবেন, আপনি কিছু একটা হারাবেন। কারণ তারা খুবই ভালো খেলোয়াড়। কিন্তু কিছু তরুণ খেলোয়াড়ের জন্য এই ধরনের পরিস্থিতিতে অভিজ্ঞতা অর্জন করাটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন কম্বিনেশন পরখ করে দেখাটা জরুরি।’

ঘরের মাঠে বাংলাদেশের বোলাররা সুবিধা পেতে পারে এমন পরামর্শ সত্ত্বেও, অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে সমর্থন জানিয়েছেন ইংলিশ। তিনি বলেন, ‘আমাদের দল থেকে কিছু বড় খেলোড়ের নাম বাদ দিলেও, ন্যাথান এলিস, জেভিয়ার বার্টলেট এবং বেন ডোয়ারশাইসের মতো খেলোয়াড়রা বেশ অভিজ্ঞতা অর্জন করেছে। তারা দারুণ বোলার এবং এই সিরিজে তারা কী করতে পারে সেটি দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ 

পেসার ন্যাথান এলিসকে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে মনে করেন ইংলিশ। ইনিংসের যেকোন সময় বোলিং করার মত প্রতিভা ও দক্ষতা এলিসের আছে বলে জানান তিনি, ‘আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এলিস। সে দক্ষতা সম্পন্ন এবং যেকোন পরিস্থিতিতে বোলিং করতে পারে। আমি আশা করি এই সিরিজে সে বড় ভূমিকা পালন করবে।’

বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেনকেও হুমকি হিসেবে মানছেন ইংলিশ। বিগ ব্যাশ লিগে খেলে অস্ট্রেলিয়ানদের সর্ম্পকে ভালো ধারণা নিয়েছেন রিশাদ। অসি দলনেতা বলেন, ‘সে খুব ভালো বোলার। আমাদের কয়েকজন বিগ ব্যাশে তার সাথে খেলেছে এবং আমরা অবশ্যই তাকে আলোচনায় রাখবো।’

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্য কম হলেও, নিজেদের কন্ডিশনে স্বাগতিকরা ভারসাম্যপূর্ণ ও বিপজ্জনক দল বলে মনে করেন ইংলিশ। 

তিনি বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল এবং বিশেষভাবে ঘরের মাঠের খেলায়। আমাদের মধ্যে অনেকেই এর আগে এখানে আসেনি, কিন্তু আমাদের মধ্যে ভালো খেলার বিশ্বাস আছে। আমার মনে হয়, এটা দারুণ সিরিজ হতে চলেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun