1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

সকল বাধা উপেক্ষা করে নগর উন্নয়নের কাজে এগিয়ে যাবে ডিএনসিসি : শফিকুল ইসলাম

রিপোর্টার
  • সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫১ সময়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রই আসুক না কেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক কাজ চলমান রাখা হবে।

রাজধানীর মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত ‘শিশু সুরক্ষায় শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ‘৪১ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য বাধা-বিপত্তি অতিক্রম করে আজকের অবস্থানে এসেছি। ভালো কাজের পথে প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু থেমে থাকলে চলবে না; সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, একসময় অবশ্যই সফল হব।’

তিনি নগর উন্নয়নে শিশু, অভিভাবক ও নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজের ক্ষেত্রে সবার পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বাসা-বাড়ি, ছাদ, ছাদবাগান ও আশপাশের স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে মশার প্রজনন রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা’ বাস্তবায়ন করতে হলে আগে নগরকে পরিচ্ছন্ন করতে হবে, এরপর সবুজায়নের উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে।

শিশু সুরক্ষা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওয়ার্ল্ড ভিশনের প্রশংসা করে শফিকুল ইসলাম খান বলেন, লেগুনা, রিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা, সৃজনশীলতা ও বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ডিএনসিসির জনসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun