1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

ইতালিতে নারীর প্রতি সহিংসতা বন্ধে আজীবন কারাদণ্ডের বিধান

রিপোর্টার
  • সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৬৬ সময়


আন্তর্জাতিক ডেস্ক


নারীর প্রতি সহিসংসতা বন্ধে ইতালির ফৌজদারি আইনে প্রথমবারের মতো ‘ফেমিসাইড’ কে (নারী হওয়ায় হত্যা বা হত্যাচেষ্টা) আলাদা অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করেছে দেশটির সংসদ। এ অপরাধের সাজা হিসেবে রাখা হয়েছে আজীবন কারাদণ্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী সহিংসতা নির্মূল দিবসের দিনেই অনুষ্ঠিত ভোটে এই আইনটি সংসদের সব দলের সমর্থন লাভ করে। নিম্নকক্ষে চূড়ান্ত ভোটে ২৩৭ জন সদস্য এর পক্ষে ভোট দেন।

ইতালির পরিসংখ্যান সংস্থা ইস্তাতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ১০৬টি ফেমিসাইড রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৬২টি হত্যাকাণ্ড ঘটেছে স্বামী বা সঙ্গীর হাতে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন রক্ষণশীল সরকারের সমর্থনে এ বিল উত্থাপন করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ইতালিতে নারীদের হত্যাকাণ্ড ও সহিংসতার প্রেক্ষিতে তৈরি করা হয়েছে। এতে স্টকিং, রিভেঞ্জ পর্নসহ লিঙ্গভিত্তিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিউলিয়া চেকেত্তিনকে নির্মমভাবে হত্যার মতো ঘটনায় ইতালিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোকে অনেকেই এ সহিংসতার মূল হিসেবে দেখছেন।

প্রধানমন্ত্রী মেলোনি বলেন, আমরা সহিংসতাুবিরোধী কেন্দ্র ও আশ্রয়কেন্দ্রের জন্য বাজেট দ্বিগুণ করেছি, জরুরি হটলাইন চালু করেছি এবং সচেতনতা বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ নিয়েছি। এগুলো বাস্তব অগ্রগতি। কিন্তু এখানেই থেমে থাকা যাবে না—প্রতিদিন আরও অনেক কিছু করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun