1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

শঙ্কা নিয়েই বেবিবাম্প ফটোশুটে ভারতী সিং

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৫ সময়

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ও উপস্থাপক ভারতী সিং। মাতৃত্বের এই বিশেষ সময়কে ক্যামেরাবন্দি করতে সম্প্রতি একটি বেবিবাম্প ফটোশুট করেছেন তিনি। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই অভিনন্দন আর ভালোবাসায় ভাসছেন এই তারকা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফটোশুটে ভারতী আকাশী রঙের গাউন ও রেশমি ওড়নায় সজ্জিত ছিলেন। ব্যাকগ্রাউন্ডে পূর্ণিমার চাঁদের সেটআপে তিনি দিয়েছেন বিশেষ পোজ, যা ভক্তদের মন ছুঁয়েছে।

তবে মাতৃত্বের আনন্দের সঙ্গে রয়েছে শঙ্কাও। গত কয়েক সপ্তাহে তার রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে, যা এখন পরিবারের পাশাপাশি চিকিৎসকদেরও দুশ্চিন্তার কারণ। উচ্চ কার্বযুক্ত খাবার এড়িয়ে চলা এবং কড়া খাদ্য নিয়ন্ত্রণের মধ্যেও সুগার নিয়ন্ত্রণে না আসায় তাকে চিকিৎসক ও ডায়েটিশিয়ানের নজরের মধ্যে থাকতে হচ্ছে।

শিগগিরই সন্তান জন্মের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় সতর্কতা আরও বাড়িয়েছে ভারতীর পরিবার। ভক্তরাও তার সুস্থতা এবং অনাগত সন্তানের নিরাপদ আগমন কামনা করছেন।

২০১৭ সালে ভারতী সিং বিয়ে করেন চিত্রনাট্যকার ও টিভি উপস্থাপক হর্ষ লিম্বাচিয়াকে। তাদের প্রথম সন্তান লক্ষ্য ওরফে ‘গোল্লা’ জন্ম নেয় ২০২২ সালের এপ্রিলে। এবার তিন বছর পর দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান। ভারতী মজা করে জানিয়েছেন—এবার তিনি একটি কন্যা সন্তান চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun