1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

বিয়ে বাড়িতে লজ্জায় পড়লেন শাহরুখ, এড়িয়ে গেলেন কনের আবদার

রিপোর্টার
  • সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৬ সময়

বিয়ে মানেই আনন্দ; আর সেখানে যদি হঠাৎ মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খান হাজির হন, তবে অতিথিদের উন্মাদনা বেড়ে যাওয়াটা স্বাভাবিক। সম্প্রতি এক ঝলমলে বিয়েবাড়িতে তেমনই এক মুহূর্ত তৈরি হলো, যখন শাহরুখকে সামনে পেয়ে কনে করে বসলেন এক লাজুক আবদার; আর সেই আবদার ঘিরেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। 

ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ভরা বিয়েবাড়ির মঞ্চে কনের হাত ধরে দাঁড়িয়ে আছেন বলিউড কিং। এমন সময় লাজুক ভঙ্গিতে কনে শাহরুখকে অনুরোধ করেন, তামাকজাত দ্রব্যের একটি বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন ‘একবার বলুন যুবা কেশরী’ বলার জন্য।

আরও পড়ুন

শাহরুখের মার্কশিট ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছিলেন?

‘২৫ বছর পর লোকে জিজ্ঞাসা করবে, শাহরুখ খান কে?’

এক চড়েই বদলে যায় শাহরুখের ভাগ্য!

কনের এমন অনুরোধ শুনে মুহূর্তেই পরিবেশ হালকা করে দেন শাহরুখ। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হাসেন, খানিকটা লজ্জাও পান; কিন্তু কনের আবদার রাখেননি। উল্টো মজা করে জবাব দেন, “একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি, তখন আমি নিই। বাবাকেও বলে দিও।” বাদশার এই কৌশলী জবাবে মঞ্চের সবাই উচ্চস্বরে হেসে ওঠেন।

তবে ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনুরাগীরা বাদশার বিচক্ষণতার প্রশংসা করেছেন। তাদের যুক্তি, যে বিজ্ঞাপন অতীতে নানা জটিলতা তৈরি করেছিল, সেই ট্যাগলাইন জনসমক্ষে বলা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। একজন অনুরাগী লিখেছেন, ‘কনে নাচ করতেই বলতে পারতেন, কিন্তু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ট্যাগলাইন বলার অনুরোধটি ঠিক ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun