1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন মাটির কাছাকাছি থাকা ভূমিপুত্র স্মরণ সভায়

রিপোর্টার
  • সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৯ সময়


বাংলা গানের জনপ্রিয় ধারার নির্মাতা, কিংবদন্তি কবি ও গীতিকবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “এসো গণতন্ত্র গড়ে তুলি নতুন দিনের, নতুন দিনের” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও মাসিক জনপ্রশাসন পত্রিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী ও সমাজসেবী সন্তু সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. গোলাম শফিক—কথাসাহিত্যিক, নাট্যকার ও সাবেক অতিরিক্ত সচিব; প্রফেসর গাউসুর রহমান—গবেষক, প্রাবন্ধিক ও কবি; মোহাম্মদ আশরাফুল ইসলাম—প্রাবন্ধিক, গবেষক ও ইতিহাসবিদ, দৈনিক বাংলার সমাচারের সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ,ও মজিবুর রহমান—সভাপতি, উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম।

বক্তারা বলেন, আবদুল হাই মাশরেকী ছিলেন এক মুক্তপ্রাণ মানবিক রেনেসাঁর কবি। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা ভূমিপুত্র, যিনি মানুষের প্রয়োজনকে সর্বাগ্রে স্থান দিতেন। প্রয়োজন হলে তিনি নিজের লেখা ও সৃষ্টিকর্ম বিনা পারিশ্রমিকে মানুষের হাতে তুলে দিতেন। বক্তারা আরও বলেন, তার সাহিত্য ও সাংস্কৃতিক অবদান যথাযথভাবে মূল্যায়ন না করলে ভবিষ্যৎ প্রজন্ম সাংস্কৃতিকভাবে বঞ্চিত হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন গজলশিল্পী ওস্তাদ জামাল হাসান ও সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি গোলাম কাদের, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারা আকবর সিরাজী, কবিপুত্র নঈম মাশরেকী,শহীদুল ইসলাম সেলিম
মো.রুহুল আমিন বাদল প্রমূখ।

আলোচনা সভায় কবি আবদুল হাই মাশরেকীর জীবন, সাহিত্যকর্ম ও গণতান্ত্রিক চেতনায় তার অবদানের ওপর আলোকপাত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun