1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি 

রিপোর্টার
  • সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪২ সময়

কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে এই বিস্ফোরণটি ঘটে।

জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের কিছুক্ষণ পরেই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার আরও পাঁচ জন খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মৃতের সংখ্যা বেড়ে সাত জন হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় খনি সংস্থা এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ তদন্ত চালাবে। 

এই দুর্ঘটনায় সুতাতাউসা আজ শোক পালন করছে।

মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লা খনিতেই দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যার প্রধান কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলা।

গত মে মাসে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সুতাতাউসাতেই ঘটেছিল। ওই ঘটনাগুলোতে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun