1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

কিউবায় ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল এয়ার কানাডা

রিপোর্টার
  • সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৬ সময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা কিউবার ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার’ কথা উল্লেখ করে এয়ার কানাডা শুক্রবার জানিয়েছে যে তারা অনির্দিষ্টকালের জন্য কিউবায় তাদের ফ্লাইট পরিষেবা স্থগিত করছে। 

কানাডার জাতীয় বিমান সংস্থা জানিয়েছে যে ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে গ্রাহকদের আরও নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, তারা ফেব্রুয়ারিতে কিউবাগামী ফ্লাইট নভেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল।  

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ‘কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় আমরা দেশটিতে আমাদের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছি।’

পর্যটন খাতে কানাডার পর্যটকরা কিউবার একটি বড় অংশ হলেও সাম্প্রতিক সময়ে আয় কমে গেছে। 
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন দ্বীপটিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ও সেখানে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে।

গত সপ্তাহে কানাডাভিত্তিক ব্লু ডায়মন্ড রিসোর্টস কিউবায় তাদের ৬২টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জ্বালানি অবরোধের কারণে জানুয়ারি থেকে কিউবা ডিজেল সংকটে ভুগছে, ফলে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে দৈনিক ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে ও পানির সংকটও তৈরি হয়েছে।

পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ায় দ্বীপটিতে খাদ্য ও ওষুধেরও ঘাটতি দেখা দিয়েছে। ফলে এটি মেক্সিকো ও চীন থেকে আসা সহায়তা  চালানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun