1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবর:
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

হরমুজে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ সময়

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ছোড়া ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্টকমের দাবি, ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে একাধিক ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করেছিল। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, ‘সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। নৌপথটি স্বাভাবিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun