1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবর:
ঝড় হোক আর বৃষ্টি থেমে নেই আমাদের কাজ গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা চাঁপাইনবাবগঞ্জে মাদক ভর্তি ট্রাকসহ ২ জন আটক  ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে  আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা  পিআইবির আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু 
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

মার্কিন নৌ অবরোধ এলাকা অতিক্রম করেছে ইরানের তেলবাহী ট্যাংকার

রিপোর্টার
  • সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩০ সময়

মার্কিন নৌবাহিনীর অবরোধের আওতাভুক্ত উপসাগরীয় এলাকা ইরানের কয়েকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অতিক্রম করেছে বলে জানা গেছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকার্স বুধবার এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটি এটিকে গত দু’মাসের মধ্যে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি হিসেবে উল্লেখ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যাচাই করা ডিজিটাল ট্র্যাকিং তথ্যের উদ্ধৃতি দিয়ে ট্যাংকারট্র্যাকার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানায়।

তারা বলছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)-এর মালিকানাধীন ডায়োনা (৯৫৬৯৬৯৫) এবং হিরো-২ (৯৩৬২০৭৩) নামের অন্তত দুটি ভিএলসিসি সুপারট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর অবরোধসীমা অতিক্রম করেছে।  

সংস্থাটির তথ্য অনুযায়ী জানা গেছে, এই জাহাজ দুটিতে প্রায় ৩৮ লাখ ব্যারেল ইরানের অপরিশোধিত তেল রয়েছে।

তেল পরিবহন ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণকারী এই সংস্থাটি আরও জানায়, এনআইটিসির তৃতীয় একটি ট্যাংকারও অবরোধসীমা অতিক্রম করেছে। ওই ট্যাংকারে প্রায় ১০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun