1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি নিরাপত্তা

রিপোর্টার
  • সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫১ সময়

আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জমজমাট পরিবেশ লক্ষ্য করা গেছে। মাঠের পাশে সংবাদ সম্মেলনের মঞ্চ ও টিভি ক্যামেরা বসানো হয়েছে, যেন কয়েকদিন ধরে নিরবস্থ স্টেডিয়ামে প্রাণ ফিরে এসেছে। হকিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হবে কাল। তার আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হলো সিরিজপূর্ব সংবাদ সম্মেলন। সিরিজের জয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার।
ভারতে এশিয়া কাপে অংশ না নেওয়া পাকিস্তানকে এই প্লে-অফ সিরিজে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে বিশ্ব হকি ফেডারেশন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো হবে (১৩ নভেম্বর) বেলা দুইটায় প্রথম, (১৪ নভেম্বর) বেলা তিনটায় দ্বিতীয় এবং ১৬ নভেম্বর তৃতীয় ম্যাচ। পাকিস্তানের প্রধান কোচ তাহির জামান দলের অভ্যন্তরীণ সমস্যার কারণে সফর থেকে সরে দাড়িয়েছেন।
পাকিস্তান হকির ইতিহাস দীর্ঘ ও সমৃদ্ধ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রভাব কিছুটা কমেছে, বাংলাদেশকে এখনও শক্তিশালী দল হিসেবে দেখা হয়। বাংলাদেশের পক্ষে পাকিস্তানকে হারানো সহজ নয় অতীত রেকর্ডও তা প্রমাণ করে। ১৯৭৮ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭-০ গোলে হারেছিল। ১৯৮৫ সালে ঢাকায় ১-০ ও ১৯৯৫ সালে মাদ্রাজে ৩-২ গোলের মতো সেরা ফল করেছে বাংলাদেশ।

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ এশিয়ান গেমসে। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮-০ গোলে। অতীত রেকর্ড বলছে, বাংলাদেশের পক্ষে পাকিস্তানকে হারানো প্রায় অসম্ভবই। বাংলাদেশ কোনোভাবে জিতে গেলে সেটি হবে অঘটন। ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, পাকিস্তান দলকে মাঠে আনা হবে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে। দলটি স্টেডিয়াম সংলগ্ন এক হোটেলে অবস্থান করছে, ফলে যাতায়াতে তেমন সমস্যা হবে না মনে করছে ফেডারেশন। রিয়াজুল হাসান বলেন,‌ ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি আমরা, তারা নিরাপত্তা দেবে। পাকিস্তান দলকে আমরা পরিস্থিতির কথা বলেছি। এমনিতে এক ঘণ্টা আগে মাঠে আসার কথা তাদের, কাল দেড় ঘণ্টা আগে আসবে।’দেশে ঘরোয়া হকি নেই, হয় না সে রকম আন্তর্জাতিক ম্যাচও। তাই হকি ফেডারেশন চায় স্টেডিয়ামে দর্শক আসুক, মানুষ খেলা দেখুক। সেই চিন্তা থেকেই ফেডারেশন ঘোষণা করেছে—খেলা দেখতে টিকিট লাগবে না। সংবাদ সম্মেলনে বাংলাদেশের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেন, “আমাদের আর তাদের মধ্যে বড় পার্থক্য আছে। সেই পার্থক্য কমানোই লক্ষ্য। যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি, মাঠে নেমে লড়ব।” তিনি পাকিস্তানের সঙ্গে মৃদু রসিকতাও করেছেন।

বাংলাদেশ দলে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ দলের আটজন খেলোয়াড় রয়েছেন। অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, “ক্রিকেট-ফুটবলের চাপে হকি অনেকটা পিছিয়ে গেছে। নিয়মিত ক্যাম্প, লিগ বা টুর্নামেন্ট থাকলে ফিটনেস ও মানসিকভাবে আরও উন্নতি হবে। পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল, কিন্তু চেষ্টা করলে পাওয়ার অনেক কিছু আছে।”

পাকিস্তানের পক্ষ থেকে কোচ ওসমান আহমেদ ও অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বাংলাদেশি আতিথেয়তা ও স্টেডিয়ামের সুন্দর পরিবেশের প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, দর্শকরা খেলা উপভোগ করবেন এবং উভয় দলকেই সমর্থন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun