1. admin@dailybartaman.com : adminraju :
  2. mdboshir64@gmail.com : MD. Boshir : MD. Boshir
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর:
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল চুয়াডাঙ্গায় ফসলের জমিতে পাওয়া পাকিস্তান আমলে ৭ ল্যান্ডমাইন, নিরাপদে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী দর্শনায় বোনের  সম্পত্তি দখলে ভাইদের ‘তৎপরতা’: দোকান ভেঙে লাখ টাকার মালামাল লুট, প্রাণনাশের হুমকির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ‎হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুলশানে পুলিশের মদদে বাড়ি দখলের অভিযোগ‎ গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও হুইলচেয়ার বিতরণ ‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ২৩ জন, আহত ১ ‘প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, দলীয় লোকও যেন বেনিফিট নিতে না পারে’
বিশেষ বুলেটিন :
Welcome To Our Website...

দুর্দান্ত লড়াই শেষে ফ্রান্সের কাছে হেরে বাংলাদেশের বিদায়

রিপোর্টার
  • সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ সময়

গত আসরের রানার্স আপ ফ্রান্স। শক্তি বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। সেই ফ্রান্সের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করলো প্রথমবার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ। দুর্দান্ত লড়াই শেষে ফরাসিদের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দেয় বাংলার যুবারা। আর ফ্রান্সের কাছে হেরে পুল পর্ব থেকে ছিটকে গেল বাংলাদেশ। এখন স্থান নির্ধারণী ম্যাচে খেলবে তারা।

চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয়। ঐ কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি। ২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইনে দুই দল ড্রেসিংরুমে ফিরে মধ্য বিরতিতে।

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফ্রান্স আবার লিড নেয়। ছয় মিনিট পর আরেকটি গোল করে ফ্রান্স স্কোরলাইন ৩-১ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরে। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়।

দুই হ্যাটট্রিকসহ তিন ম্যাচে মোট ৭ গোলের দেখা পেলেন আমিরুল। সবগুলো গোলই করেছেন পেনাল্টি কর্নার থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© All rights reserved © 2025 www.dailybartaman.com  Design & Developed by: ITRaj
Theme Customization By NewsSun